শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা পিতর দাসের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা পিতর দাস(৭০)এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ ফকিরগঞ্জ বাজারের মমতা প্লাজার সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা পিতর দাস(৭০) হৃদপিন্ডে লাগানো কৃত্রিম যন্ত্র বিকল হয়ে আকষ্মিকভাবে শনিবার ( ৪ জানুয়ারি) সকাল প্রায় সাড়ে ৮টার দিকে ফকিরগঞ্জ বাজারস্থ নিজ বাসায়(মমতা প্লাজা) পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল ৩টায় উপজেলার কালিকাপুর(নিরাশী) ক্যাথলিক মিশন ও কেন্দ্রিয় গীর্জা মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার এসআই আলাউদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে পরলোকগমনকারী বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে মৃত বীর মুক্তিযোদ্ধা পিতর দাসকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের কেন্দ্রিয় গীর্জা সংলগ্ন কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।