শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অসহায় বৃদ্ধা জামেলার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন  

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
মানিকগঞ্জের দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়নের  বাশাইল গ্রামের বিধবা নিসন্তান বৃদ্ধা জামেলা খাতুন অসহায় জীবনযাপন করে আরছে।সংবাদ কর্মীদের প্রতিবেদন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লার নজরে আসলে  তিনি নির্দেশ দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিষয়টি জানতে পেরেই তাকে দেখতে ছুটে যান দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম,থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম  ।বৃহস্পতিবার  (২ জানুয়ারি) বিকেলে বৃদ্ধাকে দেখতে গিয়ে তার পাশে কিছুক্ষণ সময় কাটান এসময় বৃদ্ধাকে তাৎক্ষণিক ৫টি কম্বল ও অন্যান্য চাউল ডাউল তেল আসবাবপত্র ও নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দেন ইউএনও। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বৃদ্ধা পাবেন একটি বাড়ি, সেইসঙ্গে চিকিৎসা সেবা।
এলাকাবাসী সূত্রে জানা যায় নদীর পাড়ে রাস্তার পাশে  একটি জরাজীর্ণ ছাপারা ঘরে বৃদ্ধা জামেলা খাতুন অতিকষ্টে জীবনযাপন  করছিলেন। তার স্বামী মারা যান অনেক বছর আগে। এদিকে তার নেই কোন সন্তান, একটি সন্তান ছিল সেও মারা যায়। তাকে দেখভাল করার মত কেউ নেই।বৃদ্ধা  জামেলা খাতুনের কষ্টের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আহসানুর আলম, থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন উপজেলা প্রশাসন বৃদ্ধা জামেলাকে  সার্বিক সহযোগিতা করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।