শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী থানা পুলিশ কর্তৃক চোরাই গরু উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ চোরাই গরু উদ্ধার করেছে ঠাকুরগাঁওয়ের ভূল্লি থানা এলাকা থেকে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের পুত্র জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মাজেদুর রহমান (বকুল) এর গরুর খামার হতে তরতাজা শাহিওয়াল ২ টি গাভী ও একটি শাহিওয়াল আড়িয়া গরু গত ১লা জানুয়ারি দিবাগত (নববর্ষ-২০২৫) রাতে চুরি হয়, যার আনুমানিক মূল্য চার লক্ষ টাকা। চুরির বিষয়টি দ্রুত আটোয়ারী থানায় জানানো হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) এর পরামর্শ ও দিকনির্দেশনা মোতাবেক এসআই নারায়ন চন্দ্রের নেতৃত্বে এএসআই রাফিউল ইসলাম সহ পুলিশ ফোর্সের একটি চৌকশ দল তাদের ¯œায়ু কৌশল খাটিয়ে চোরাই গরু উদ্ধারে সফল হয়। এসআই নারায়ন চন্দ্র বলেন, অনেক কৌশল খাটিয়ে ঠাকুরগাঁও জেলাধীন ভুল্লি থানা এলাকার দেবীপুর ইউনিয়নের দেরিকাপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে চোরাই গরু তিনটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে কোন আসামী ধরতে পারিনি। এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) বলেন, মাজেদুর রহমান(বকুল) এর বলরামপুর গ্রামের গরুর খামার থেকে গরু চুরির বিষয়ে আটোয়ারী থানায় ৫৫৭,৩৮০ ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৩, তারিখ: ০২/০১/২০২৫। চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে। উক্ত চুরির ঘটনার সাথে জড়িত চোরদের সনাক্ত করতে পেরেছি। চোররা পলাতক থাকায় গ্রেফতার করতে পারিনি। তবে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে। তিনি বলেন, শুধু চুরি নহে, মাদক সহ সকল প্রকার অপরাধ দমনে আটোয়ারী থানা পুলিশ সোচ্চার আছে। সুশীল সমাজ পুলিশকে সহযোগিতা করলে সব অপরাধ দমন করা সম্ভব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।