শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সেটআপ সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানিতে ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি নির্বাচন ও শাখা সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল হক মানিক। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাকিম আহমেদ।
০৩ জানুয়ারি সকাল ১১.০০ টায় ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয। সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।
২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আবদুল হক মানিক এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।”
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবদুল হক মানিক শাখা সেক্রেটারি হিসেবে মোস্তাকিম আহমেদকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।
সমাপনী সেশনে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।