শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের এক ইঞ্চি জমিও বিদেশী শক্তির কাছে দেবনা: ধর্মবিষয়ক উপদেষ্টা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “বাংলাদেশের এক ইঞ্চি জমিও কোনো বিদেশী শক্তির কাছে দেবনা। কাউকে দেতেও দেবনা।” তিনি আরও বলেন, “আমরা শান্তির দেশ গড়তে চাই, যেখানে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বসবাস করবে।”
আজ সকালে হযরত কায়েদ সাহেব হুজুর রহ. এর প্রতিষ্ঠিত নেছারাবাদ কমপ্লেক্স-এ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, “টেকনাফ থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত আমাদের সীমান্ত এলাকায় আরাকান আর্মি ঘোরাফেরা করছে এবং যে কোনো সময় পরিস্থিতি শান্তি বিঘ্নিত হতে পারে। তবে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী ও বিজিবি সীমান্ত পাহারা দিচ্ছে, যা দেশের নিরাপত্তা নিশ্চিত করছে।”
এ সময় তিনি আরও বলেন, “এটা আমাদের প্রিয় মাতৃভূমী, আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং হযরত কায়েদ সাহেব হুজুর রহ. এর নীতি ও আদর্শ আমাদের নতুন পথ দেখাবে।”
 মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত প্রয়োজনীয়। ইসলাম বিশ্বব্যাপী একটি শক্তিশালী ধর্মীয় সম্প্রদায় সৃষ্টি করেছে, কিন্তু মুসলমানরা আজ বিভিন্ন দিক থেকে বিভক্ত এবং নিজেদের মধ্যে অযাচিত সংঘাত ও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এতে তাদের শক্তি, সম্মান এবং ঐক্য নষ্ট হচ্ছে। এছাড়াও তিনি বলেন মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা না হলে দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে, যা মানবতার জন্য ক্ষতিকর হতে পারে। ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিমরা নিজেদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং ইসলামের শান্তিপূর্ণ বার্তা প্রচার করতে সক্ষম হবে। সবশেষ বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ বক্তব্যদেন আমীরুল মুছলিহীন হযরত মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর ইসলামিক ফাউন্ডেশন ও অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, গভর্নর ইসলামিক ফাউন্ডেশন ও অধ্যক্ষ মাওলানা শাহ মোঃ নেছারুল হক, পুলিশ সুপার উজ্জল কুমার রায়,  বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।