শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।  বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নাগরপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নাগরপুর সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল খন্ড-খন্ড মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে সমাবেত হয়। বিশাল র‌্যালীটি নাগরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজ মাঠের সমাবেশে মিলিত হয়।
আলোচনা সভায় নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহাবুব রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুর রহমান মনিরের সঞ্চালোনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। অনুষ্ঠানটির উদ্বোধন করেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি। বিশেষ বক্তা হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক (ভার) সভাপতি এ্যাড. আলী ইমাম তপন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সহ-সভাপতি তোফায়েল আহম্মেদ বাছেদ, মো. মাসুদুর রহমান লিয়াকত, সম্মানিত সদস্য মো. শরিফ উদ্দিন আরজু, আবুল কালাম আজাদ রতন, সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জি: রেজাউল ইসলাম রেজা, কিবরিয়া মোল্লা, মো. ফারুক আহম্মেদ খান, যুবদলের (ভার:) আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন, (ভার:) সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাজাহান সাজু, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, জাসাস দলের আহবায়ক এ্যাড. আবুল বাসার চৌধুরী ও উপজেলা ছাত্রদলে যুগ্ম আহবায়ক রুপক খান। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।