শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো. ফিরোজ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে জিরো মাইল–সংলগ্ন এলাকায় আলুটিলায় ওঠার মুখে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মিয়া (২০) বান্দরবানের লামার শিলাছড়ির কামাল হোসেনের ছেলে এবং আহত রাকিব হোসেন (১৯) গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজির ছেলে। আহত ব্যক্তি খাগড়াছড়ি সদরে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, খাগড়াছড়িগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেকের সময় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেল সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হন এবং আহত হন জাকির হোসেন। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা বলেন, খাগড়াছড়িগামী একটি সিমেন্টবাহী ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।