শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীর জরিমানা ও ড্রেজার পাইপ ধ্বংস

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
মানিকগঞ্জে দৌলতপুরে  যমুনা নদীতে সরকারি আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলনের  দায়ে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানাসহ ২টি শ্যালোচালিত মেশিনসহ ড্রেজার ও ২ হাজার ফিট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী বাচামারা ইউনিয়নের ২টি জায়গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।
ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে জানা গেছে, দৌলতপুর উপজেলা বাচামারা ইউনিয়নে বাজারের পশ্চিম এলাকায় যমুনা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এসব এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায়  বাঁচামারা গ্রামের মো. শামীমকে ড্রেজার পরিচালনা করায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। এসময় দুটি মেশিন ও ২ হাজার ফিড পাইপ সহ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম জানিয়েছেন দিনব্যাপী অভিযানে শ্যালোচালিত মেশিন ২টি, বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২ হাজার ফিট পাইপ ধাংস করা হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।