শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় দুই মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

“দক্ষ যুবক গরবে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে টেকনোলজি এম্পাওয়ার মেন্ট সেন্টার অন হুইলজড ফর আন্ডার পিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ(টেকার ২য় পর্যায়) শীর্ষ প্রকল্পের আওতায় দুই মাস ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় দুই মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম।
বুধবার ১ জানুয়ারি সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, প্রাণী সম্পদ অফিসার মো: রনি, প্রেস ক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার আহবায়ক বাপ্পি, কম্পিউটার প্রশিক্ষক আবু রাসেল প্রমুখ।
উক্ত কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল আলম,মো: রকিবুল মজিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম জানান, এই প্রশিক্ষণে মোট ৪০ জন যুবক ও যুব মহিলা অংশ গ্রহণ করবে। ১০ জন করে চারটি গ্রুপে ৪০ যুবক ও যুব মহিলাকে ২ মাস ব্যাপি এই প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে সার্টিফিকেট দেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।