শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

নওগাঁর রাণীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী টুর্নামেন্টে পত্নীতলা উপজেলা ফুটবল একাডেমি ও ফতেপুর ফুটবল একাদশ দল অংশগ্রহণ করে। খেলায় টাইব্রেকারে পত্নীতলা উপজেলা ফুটবল একাডেমি দলকে এক গোলে হারিয়ে ফতেপুর ফুটবল একাদশ দল বিজয়ী হয়। এ ফুটবল টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।

রাণীনগর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আয়েন উল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সাবেক অধিনায়ক এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।