শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

জনবানী পত্রিকার সম্পাদকসহ ৪ জনের উপর হামলা নাগরপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরে দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল রহমানসহ ৪ জনের উপর হামলার ঘটনায় নাগরপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে নাগরপুর প্রেসক্লাব এ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় দৈনিক জনবানী পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়া।
সভায় বক্তাগন দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম-সহ একই পত্রিকার আরো তিন সাংবাদিকের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে হামলায় জড়িতদের দ্রুত সময়ের মধ্য গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। এসময় সাংবাদিক মো. কায়কোবাদ মিয়া, মো. আমজাদ হোসেন রতন,  কেএম সেলিম, মো. নজরুল ইসলাম, মাসুদ রানা, রিপন খান রবিন, মো. কবির হোসেন, মো. শাকিব হোসেন, মো. হারুন খান, রিপন কুমার সাহা, জীবন কুমার শীল ও মোস্তাফিজুর রহমান শামিমসহ নাগরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন এলাকায় দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের উপর হামলা চালায় একদল দুবৃত্ত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।