শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, আটোয়ারী থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই আলাউদ্দীন, গিরাগাঁও বিজিবি কোম্পানি কমান্ডার ইয়াহিয়া,বর্ষালুপাড়া বিজিবি কোম্পানী কমান্ডার ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্, আবু জাহেদ, আলহাজ¦ দেলোয়ার হোসেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ । সভায় উপজেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বয়স্ক ও বিধবা ভাতা, ২রা মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া দেওয়া সংক্রান্ত , তারুণ্যের উৎসব উদযাপন,ধানের দাম সরকারের নির্ধারিত দামের চেয়ে বাজারে অধিক মূল্য হওয়ায় খাদ্য গুদামে সরকারি দরে ধান ক্রয়ের সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা সহ যে কোন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সক্রিয় ভুমিকা রাখার তাগিদ দেন সভার সভাপতি ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।