শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
গ্রেফতার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লাকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে রাণীনগর থানা পুলিশ। আব্দুল বারী মোল্লা উপজেলা সদরের দাউদপুর গ্রামের মৃত মকিম মোল্লার ছেলে। তিনি রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৬ আগষ্ট এক বিএনপি নেতা বাদী হয়ে এজাহার নামীয় ৫৬ জন ও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আসামি করে রাণীনগর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ-বিস্ফোরক মামলায় আব্দুল বারী মোল্লা তদন্তপ্রাপ্ত আসামি। রবিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।