শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে তারুণ্যের উৎসব উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই “প্রতিপাদ্য নিয়ে  ময়মনসিংহের নান্দাইল উপজেলায় উদ্বোধন হয়েছে  তারুণ্যের উৎসব ২০২৫। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক  হল রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় বক্তারা জানান, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুনিজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ফয়েজ উদ্দিনের  সঞ্চালনায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার  ফয়জুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা দিবাকর ভাট, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ এর পক্ষে বক্তব্য রাখেন এস আই শাহিন,  উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন মাষ্টার, ময়মনসিংহ উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব, নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি কাজী শামসুদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান, উপজেলা বিএনপির   নেতা কামরুজ্জামান,ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোঃ এনামুল হক,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, জাকির আহমেদ তুহিন, সহ নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর ছাত্রী প্রজ্ঞা প্রমুখ। পরে উপজেলা চত্বরে র‌্যালি আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।