শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

পাহাড়ের সমস্যা সমাধানে ভূমি কমিশন দ্রুত পূনর্গঠন করা হবে: পার্বত্য উপদেষ্টা 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
পাহাড়ের সমস্যা সমাধানে ভূমি কমিশন দ্রুত পূনর্গঠন করা হবে, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ২৮ডিসেম্বর(শনিবার) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুলের দ্বিতল ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা  আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম তথা গোটা দেশের প্রধান সমস্যা হচ্ছে ভূমি। দাদা হাঙ্গামা গোলমাল তৈরি হয় ভূমি নিয়েই। পার্বত্য চট্টগ্রামের ভূমি জটিলতা নিরসনে গঠিন ভূমি কমিশন দ্রুত পুনর্গঠন করে কাজ শুরু করা হবে। এটি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, পাহাড়ের অর্থনীতি অনেকটাই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। এখন পর্যটনের মৌসুম, বান্দরবান জেলায় শতভাগ পর্যটন খুলে দেয়ার বিষয়টি চিন্তা ভাবনা করা হচ্ছে। যেহেতু এটি নিরাপত্তা বিষয়ক সমস্যা, আইনশৃংখলা বাহিনী’সহ নিরাপত্তায় নিয়োজিত সরকারের সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে আগামী আইনশৃংখলা সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
পরে তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদের নবনির্মিত চারতলা প্রশাসনিক ভবনে ফলন উন্মোচন করেন। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্নসচিব কঙ্কন চাকমা, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী,পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির  আরাফাত,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  এদিকে পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে কালেক্টরেট স্কুলের দ্বিতল ভবন এবং এলজিইডি’র অর্থায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে চারতলা সদর উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।