জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখা সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ থেকে শ্রেষ্ঠ জেলা পুরস্কার লাভ করেছে। ২৮ ডিসেম্বর বিকালে ঢাকা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলরুমে সংস্থার মহাসমাবেশে এ পুরষ্কার প্রদান করা হয়। মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: খুরশীদ আলম, সংস্থার উপদেষ্টা মো: শাহজাহান মোল্লা, মো: আলমগীর গনি, মো: আবুল বাসার মজুমদার প্রমুখ।
জাতীয় সাংবাদিক সংস্থার ৬৮টি জেলার মধ্যে ৩টি জেলাকে সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ জেলা পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় ঝালকাঠি জেলা শাখার পক্ষে পুরষ্কার গ্রহন করেন সংস্থার ঝালকাঠির জেলা সভাপতি মো: এমদাদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।