শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ঘাট নিয়ে দ্বন্দ্বে অপহরণের পর আ.লীগ নেতাকে হত্যা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দীন পলাশকে ঘাট নিয়ে দ্বন্দ্বে অপহরণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবন থেকে পলাশের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিয়াউদ্দীন পলাশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় দুই দশক আগে পলাশের বাবা ইব্রাহিম হাসান সরদারও ঘাট নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

অভয়নগর থানার ওসি এমদাদুল করিম চলনবিলের আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নওয়াপাড়া নৌবন্দরের একটি ঘাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিকর্মী রইচ উদ্দীনের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে রইচ শনিবার রাতে পলাশকে আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

তিনি আরও বলেন, স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, স্থানীয়রা রইচকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ওসি এমদাদুল করিম বলেন, রইচকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।