শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ব্যবসায়ী ও সমাজ সেবক আজিম উদ্দীনের নামে মিথ্যা সংবাদের নিন্দা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
বেনাপোল বন্দরে একটি গার্মেন্টস পণ্য চালান জব্দের ঘটনায় জারিন এন্টার প্রাইজ নামে একটি  সিঅ্যান্ডএফ এজেন্সী ও তার মালিক আজিম উদ্দীন গাজীকে জড়িয়ে  স্বার্থন্বেশি মহলের  মিথ্যা ও হয়রানি মুলক সংবাদ  প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী মহল।
 
 
ব্যবসায়ী আজিম উদ্দীন গাজি জানান, ঢাকার গাজীপুর এলাকার শিশির নিটিং নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৮১ প্যাকেজ বা ২৮ হাজার ৩০০ কেজি (২৮ টন) মালামাল আমদানি করে। যার বিল অব এন্ট্রি নম্বর ১১০৭৬৯। এই পণ্যচালানটি ছাড়করণের দায়িত্ব পায় তার  জারিন এন্টারপ্রাইজ নামে  সি এন্ড এফ এজেন্ট। এসময়    আমদানিকারক পণ্য চালানে অনিয়ম করেছে  কাস্টমস অভিযোগ এনে পরীক্ষা নিরিক্ষার জন্য  সাময়িক জব্দ করে।  সঠিক ভাবে  সরকারকে রাজস্ব পরিশোধ করা হচ্ছে  কিনা সেটি  কাস্টমস কর্তৃপক্ষ দেখে পণ্য চালান খালাসের অনুমতি দেয়। আর সিঅ্যান্ডএফ এজেন্ট কেবল শুল্কের টাকা আমদানি কারকের প্রতিনিধি হয়ে ব্যাংকে পরিশোধ করে  কাস্টমসকে সহযোগীতা করে। এক্ষেত্রে যদি কোন অনিয়মের চেষ্টা করা হয় তার জন্য দায়ী আমদানি বা রফতানি কারক প্রতিষ্ঠান। কাস্টমসের বিধি,বিধান মানতে আমদানিকারক বাধ্য।  কিন্তু  সিঅ্যান্ডএফ ব্যবসার সাথে জড়িত  একটি স্বার্থন্বেশি মহল  ব্যবসায়িক ভাবে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে  সিঅ্যান্ডএফ জারিন এন্টার প্রাইজকে  দায়ি করে  কয়েকটি পত্রিকা ও অনলাইনে মিথ্যা ও মনগড়া  সংবাদ প্রকাশ করে।  এছাড়া মনগড়া বিভিন্ন গল্প বানিয়ে সামাজিক মহলে  আমার ভাবমূর্তী ক্ষুন্ন করেছে। এই  মিথ্যা  আক্রশমুলক সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 
 
বেনাপোলের  বিভিন্ন বানিজ্যিক সংগঠনের নেতা ও সাধারন ব্যবসায়ীরা  জানান, আজিম উদ্দীন গাজী সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি  সামাজিক কার্যক্রমের পাশাপাশি গ্রামের সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি, ঝিকরগাছা-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান।  তাকে জড়িয়ে ষড়যন্ত্র মুলক সংবাদ প্রকাশ হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।