শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

সভাপতি বকুল সম্পাদক এরশাদ নাগরপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে (কন্ঠ ভোটে) দৈনিক যুগান্তরের প্রতিনিধি আক্তারুজ্জামান বকুল পূর্ণরায় সভাপতি ও দৈনিক মজলুমের কন্ঠের প্রতিনিধি মো. এরশাদ মিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হন। আলোচনা সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় আগামী সাত কার্যদিবসের মধ্যে পুর্ণাঙ্গ কার্যকারি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. মন্টু মিয়া, সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক ।
 এসময় সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন, মো. কায়কোবাদ মিয়া, আব্দুল আলীম, মো. শহিদুল হক এলিস, পংকজ কুমার সাহা, কেএম সেলিম, মো. তোফাজ্জল হোসেন তুহিন, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. নজরুল ইসলাম, মাসুদ রানা, রিপন খান রবিন, মো. কবির হোসেন, মো. শাকিব হোসেন, মো. হারুন খান, ডা. এমএ মান্নান, রিপন কুমার সাহা, মো. তারিকুল ইসলাম, জীবন কুমার শীল, শামিম ও আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।