শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
পার্বত্য চট্রগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ঢেউটিন, চাল ও কম্বল বিতরণ উদ্বোধন করেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর)  বেলা ১১ টায় সরই ইউনিয়নের টংঙ্গাঝিরি পূর্ব বেড়ছড়া স্থানীয়দের সাথে মতবিনিময় পরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার,উপজেলা নির্বাহী অফিসার রুপায়ণ দেব (অ.দায়িত্বে),এএসপি আনোয়ার হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্যদের মধ্যে মোঃ নাছির উদ্দীন,রাজু ময় তংচঙ্গ্যা,সাইফুল ইসলাম,লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন,পিআইও মনিরুল ইসলাম, সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং,স্থানীয় হেডম্যান দূর্যধন ত্রিপুরাসহ স্থানীয় বাসিন্দা,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।
অগ্নিসংযোগে পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে ১৭ পরিবারকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, ২৫ কেজি চাল, দু’টি কম্বল বিতরণ করেন।
উল্লেখ্য, বান্দরবানের লামার উপজেলার সরই তংগঝিরি এলাকায় গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে পূর্ব-বেতছড়া পাড়ার ১৭টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে যায়। পাড়ায় গির্জা না থাকায় পাড়াবাসী বড়দিন উদ্‌যাপনের জন্য তংগঝিরি নামের আরেকটি পাড়ার গির্জায় গিয়েছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা পাড়া পুড়িয়ে দিয়েছে বলে পাড়াবাসীর অভিযোগ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।