শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি এলাকায় শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার বেহেত্তরী গ্রামের আঃ মোতালিব খানের ছেলে মোঃ ইব্রাহিম খান (৪২) কে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪হাজার টাকা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে এলাকাবাসীরা জানিয়েছেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্যে আনুমানিক ৩ লক্ষ টাকা বলে থানা পুলিশ জানায়। এব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, নান্দাইলে মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নয়। মাদকের ব্যাপারে পুলিশ জিরো ট্রলারেন্স ঘোষনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।