শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
পার্বত্য চট্রগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে ঢেউটিন, চাল ও কম্বল বিতরণ উদ্বোধন করেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় সরই ইউনিয়নের টংঙ্গাঝিরি (৮নংওয়ার্ড) পূর্ব বেতছড়া স্থানীয়দের সাথে মতবিনিময় পরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে লামা উপজেলা প্রশাসন ও পিআইও অফিস হতে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার, জেলা পরিষদ সদস্যদের মধ্যে মোঃ নাছির উদ্দীন,রাজু ময় তঞ্চঙ্গ্যা,লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন, সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং,স্থানীয় হেডম্যান দূর্যধন ত্রিপুরাসহ স্থানীয় বাসিন্দা,গণ্যমাণ্য, ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।
প্রসংগত,লামা উপজেলার সরই ইউনিয়নে ২৪ ডিসেম্বর গভীর রাতে অগ্নি সংযোগে পূর্ব বেতছড়া পাড়ায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের ঘর ক্ষতিগ্রস্ত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।