শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ত্রিপুরা পল্লী পরিদর্শনে যাচ্ছেন উপদেষ্টা 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বেতছড়া ত্রিপুরা পল্লীতে অগ্নিসংযোগে ১৭ টি বসত ঘর পুড়ে ভস্মীভূত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ২৭ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায়  ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি ও এলাকা পরিদর্শন করবেন তিনি।
এ সময় ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন উপদেষ্টা। এর আগে বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এবং পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের সঙ্গে দেখা করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য ও ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে উপজেলা জেলা প্রশাসন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।