শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শ্রমিকদলের আনন্দ মিছিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ৯০ এর স্বেরাচারী আন্দোলনের সাহসী ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনের জনপ্রিয় কর্মীবান্ধব নেতা রবিউল আওয়াল লাভলুর নেতৃত্বে নব গঠিত শ্রমিক দলের বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নাগরপুর মহিলা কলেজের সামনে থেকে শ্রমিক দলের ব্যানারে এ আনন্দ মিছিল বের করা হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ সকল মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পায়।
বিশাল আনন্দ মিছিলটি বের হয়ে শহরে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রবিউল আওয়াল লাভলুর বাস ভবনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপজেলা বিএনপির সহ-সভপতি নিয়ামত আলী সুইট, সাংগঠনিক সম্পাদক মো, রফিজ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ খান ফারুক, যুবদলের (ভারঃ) আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহবায়ক মো. ইকবাল কবীর, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সাধারন সম্পাদক গোলাম  মওলা মোস্তাফা, সহ-সভাপতি আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম সরকার, মো. নুরুজ্জামান রানা, ওলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিকীসহ যুবদল, শ্রমিকদল, তাঁতী দল ও ওলামা দলের  নেতাকমীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।