টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ডেও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘুনিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজ্জাদ খান পল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিদুল ইসলাম মনি, আইন বিষয়ক সম্পাদক এড. ফরিদ আহাম্মেদ ভূইয়া, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, ক্রীড়া ও সাংস্কতিক সম্পাদক মো. হাবিব খান তালুকদার, সদস্য নজরুল ইসলাম বাদশা, ফনির হোসেন ভূইয়া, আমিনুর রহমান মিন্টু, সুমন শিকদার, সুপ্রীম কোর্টের এপিপি মোস্তাফিজুর রহমান ইপু, ইউনিয়ন যুবদলের আহবায়ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর খান আসিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রুপক খান প্রমুখ। এ সময় ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
নাগরপুরে সলিমাবাদ বিএনপির ৬ নং ওযার্ডে কর্মী সমাবেশ
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪