শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটি – স্বপন সভাপতি, সম্পাদক বাচ্চু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি পদে মো. এমদাদুল হক স্বপন এবং উপধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু পুনরায় দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বুধবার ২৫ ডিসেম্বর সকালে ঝালকাঠি কলেজ রোডস্থ সংগঠনের কার্যালয়ে সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার জেলা শাখার সাধারণ সসম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন ঐ সভায় সভাপতিত্ব করেছেন।
মধ্যাহ্ন বিরতীর পর বিকেলে সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার ২০২৫-২০২৬ সালের জন্য দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি ঘোষনা দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটির নাম ঘোষনা করেন প্রবীন সাংবাদিক দৈনিক দুরযাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, এ সংগঠনের উপদেষ্টা জিয়াউল হাসান পলাশ।
আগামী ২বছরের জন্য ঘোষিত নতুন এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহ-সভাপতি হাসনাইন তালুকদার দিবস, মো. আউয়াল গাজী ও মাহাবুবুর রহমান লিটন। যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন মো. মাসুম খান, মো. রুবেল খান, মাহাবুবুর রহমান ও শফিকুল ইসলাম পান্নু।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ মোর্শেদ, কোষাধাক্ষ পদে মো. বাবুল মিনা, দপ্তর সম্পাদক পদে কামরুজ্জামান সুইট, প্রচার সম্পাদক পদে মো. খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে অঞ্জন হালদার নির্বাচিত হয়েছেন।
এ কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন আরো ৭ জন। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, মো. ওমর ফারুক, আসাদুজ্জামান সোহাগ, মো. খরিলুর রহমান,  প্রভাষক মো. আমির হোসেন, মো. বুলবুল মল্লিক এবং অধ্যাপক অমরেশ রায় চৌধুরী।
জাতীয় সাংবাদিক সংস্থার ২৩ সদস্য বিশিষ্ট্য ঝালকাঠি জেলা শাখার কার্যনির্বাহী কমিটি ছাড়াও আরো ১২ জন রয়েছে সাধারন সদস্য পদে। এরা হলেন: মো. কামাল হোসেন মৃধা, আল মাসুদ সবুজ, এইচ এম গিয়াস উদ্দিন, মো. মাসুম বিল্লাহ, সুদেব মালাকার, সাইফুল্লাহ পনু শান্ত, একেএম মঞ্জুরুল হক, শংকর দাস পবন, আব্দুর রাজ্জাক রাজু, আসাদুজ্জামান আরেফিন, হাসিবুর রহমান এবং আসাদুজ্জামান নিশাত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।