শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

মোংলায় সোনালি সোপানের হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

মোংলায় সোনালি সোপান সামাজিক সংগঠনের হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
মোংলা সরকারি কলেজ মাঠে সোনালী সোপান ফাউন্ডেশন এর আয়োজনে নাসিদা ও কোরআন প্রতিযোগিতা অায়োজন করা হয়,হামদ,নাথ,ক্বেরাত আযান,ও উপস্থি বক্তৃতা, সোনালি সোপান ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক তুরানুজ্জামান খান প্রতিযোগীদের বিজয়ীদের মধ্যে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন।

স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সোপান’র সভাপতি ও টিএসআই শিক্ষা একাডেমির পরিচালক খন্দকার তুরানুজ্জামান বলেন, এবার চতুর্থবারের মতো আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মূলত ২০১৯ সালে এ প্রতিযোগিতার আয়োজন শুরু হলেও মহামারী করোনার কারণে মাঝে তা বন্ধ ছিল। আশা করছি ২০২৩ সালের তৃতীয়বারের এবং এবছর চকুর্থবারের মত প্রতিযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। তিনি বলেন, এবারে উপজেলার অসংখ্য শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্য থেকে চুড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। চুড়ান্ত পর্বে সেরা ২জনসহ বাছাইয়ে টিকে থাকা শিক্ষার্থীদেরকেও পুরষ্কৃত করা হবে আমাদের সংগঠনের পক্ষ থেকে। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র শিক্ষার্থীর নানাভাবে সহায়তা প্রদাণের পাশাপাশি আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এ সকল কর্মকাণ্ডের মধ্যদিয়ে এ সংগঠনটি সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এস.আই ক্যাডেট একাডেমি থেকে মোংলা আঞ্চলিক হিফজুুল কুরআন প্রতিযোগীতায় ০২টি প্রথম বিভাগ সহ সর্ব মোট ০৮জন প্রতিযোগী বিভিন্ন বিষয়ে পূরস্কার লাভ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।