শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জের কা‌শিয়ানীতে অভিযানে ১ হাজার ৯’শ’ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী‌ গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ মোছাঃ আরিফা (৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এসময়  তার নিকট একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার কাছ থেকে ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
 কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ফজলুল হক গ্রেপ্তারের তথ্যটি   নিশ্চিত করেন।
 গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আরিফা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটোই গ্রামের বিশারদ মন্ডলের মেয়ে।
র‍্যাব-৬  ক্যাম্প কমান্ডার ফজলুল হক জানান মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি নদীর মধুমতি সেতুর কাছে অবস্থান নেয় র‍্যাবের একটি দল।
এ সময় ঢাকা থেকে যশোরগামী হামদান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহজনক অবস্থায় নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আরিফাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৯’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র‍্যাব-৬ আরো জানায়, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।