বাগেরহাটে ৩দিন ব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে নিজস্ব অডিটোরিয়ামে ২২ ও ২৪ ডিসেম্বর এই কর্মশালা সম্পন্ন হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের মূখ বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। এসময় চিংড়ি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক শামসু নাহার, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম তানবিরুল হক উপস্থিত ছিলেন। প্রশিক্ষন প্রাপ্ত ২৫জন চিংড়ি চাষী মাঝে সনদপত্র বিতারন করা হয়।
শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ শীর্ষক কর্মশালা সম্পন্ন ও সনদপত্র বিতরণ
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪