আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান এর আগমন উপলক্ষে নওয়াপাড়া পৌর যুব জমাতের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের সরকারী হাইস্কুল গেট থেকে শুরু করে প্রায় ৫ শতাধিক মোটর সাইকেল উপজেলার রাজঘাট ঘুরে বাইপাস সড়ক হয়ে চেঙ্গুটিয়া বাজার পর্যন্ত যায়। সেখান থেকে শোভাযাত্রা সহকারে পুনরায় সরকারী হাইস্কুল গেট এলাকায় এসে শেষ হয়। মোটর সাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হুসাইন, অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রটারি অধ্যাপক মহিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মো: আশিকুজ্জামান, থানা যুবজামায়াতের সভাপতি মাসুদ রানা, পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা যুবজামাতের সেক্রেটারি আরিফুল ইসলাম, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মো: ইউনুস আকুঞ্জি প্রমুখ নেতৃবৃন্দ।
শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে পৌর যুব জামায়াতের মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪