শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ইমাম মুয়াজ্জিন সমাবেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
নওগাঁর রাণীনগরে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা নির্মাণে ইমাম মুয়াজ্জিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির উদ্যোগে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির আহ্বায়ক কাজী মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস, নওগাঁ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক হেলাল হাসোরি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক দেওয়ান মতিউর রহমান স্বপন , শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।