শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় পাকা সড়কের কার্পেটিং উঠে গেছে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়নে এলজিইডির পংরৌহা পাকা সড়কের বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়েছে। কার্পেটিং উঠে গেছে। সড়কে বড় ছোট গর্ত হয়েছে। এতে বিভিন্ন বাহন নিয়ে চলাচলে বেশ কষ্ট হয়।
উল্লাপাড়ার ভদ্রকোল পাকা সড়ক  থেকে ছোটো বাখুয়া  মাঝিবাড়ী মোড় অবধি প্রায়  দেড় কিলোমিটার সড়ক আন্তঃ ইউনিয়ন সংযোগ সড়ক পরিচিতি পেয়েছে। ভদ্রকোল পাকা সড়ক থেকে পংরৌহা গ্রামের ব্রীজ অবধি  এক কিলোমিটার সড়ক পথ  বছর সাতেক আগে এলজিইডি থেকে  পাকা করণ হয়েছে। পংরৌহা গ্রামে তিনটি চাউল কল আছে। এসড়ক পথে বিভিন্ন এলাকা থেকে ট্রাক , নসিমন , অটো ভ্যান ও নানা বাহনে চাউল কল তিনটিতে  ধান ও চাউল আনা নেওয়া করা হয়। এছাড়া যাত্রী নিয়ে অটো ভ্যান চলাচল করে।
সরেজমিনে গিয়ে দেখা ও জানা গেছে বছর দুয়েক হলো সড়কটির পংরৌহা পুকুর চালায় , ব্রীজ এলাকায় সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। সড়কের ক্ষতি আরো বাড়ছে। প্রতিবেদককে পংরৌহা গ্রামের অটো ভ্যান চালক মো. পরবত মিয়া , আঃ খালেক বলেন সড়কের এমন দশায় তারা অটো ভ্যান যাত্রী নিয়ে  বেশ ভোগান্তি আর দুর্ঘটনার ঝুকিতে চলাচল করেন। এছাড়া  ধান – চাউল ব্যবসায়ী রমজান মিয়া ও আরো একাধিক ব্যবসায়ী  বলেন সড়কের বেশ কয়েক জায়গায় ভাঙ্গনে গর্ত হওয়ায় ধান ও চাউল বোঝাই বাহনগুলো নিয়ে  সতর্কতায় চলতে হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।