শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে স্বর্ণলঙ্কারসহ চোরচক্রের সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
বান্দরবানে বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি থেকে স্বর্ণ লঙ্কার ও টাকা চুরির ঘটনায় চোরচক্রের সদস্য মংহ্লাসিং মারমা(২০) প্রকাশ মনাইয়্যা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা দুইটায় পুলিশ সুপার কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।
গ্রেফতারকৃত যুবক- বান্দরবান পৌরসভার  মধ্যম পাড়া এলাকায় মংবোয়াই মারমা”র ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উজানী পাড়া এলাকায় ভুক্তভোগী মেথুইচিং মারমা”র বাড়ি  থেকে সাত ভরি স্বর্ণলঙ্কাসহ নগদ সাড়ে ৬৩ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় যুবকটি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যুবকটিকে সনাক্ত করে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি”র ফুটেজ সনাক্ত করে অভিযান চালিয়ে মারমা বাজার থেকে চোরচক্রের সদস্য  যুবকটিকে গ্রেফতার করে ।
পুলিশ আরো জানায়, প্রথমিক জিজ্ঞাসাবাদে আসামী চুরি ঘটনা কথা স্বীকার করেছে । জিজ্ঞাসাবাদ শেষে  স্বীকার উক্তি অনুযায়ী  তার কাছ থেকে নগদ অর্থ সাড়ে ৬৩ হাজার টাকা, একটি স্মার্ট মোবাইল ফোন ও সাত ভরি সাত আনা স্বর্ণলঙ্কার যার অর্থ পরিমান সাড়ে ৯ লক্ষ টাকার সমমূল্যের চুরিকরা মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, অভিযান চালিয়ে বাসা বাড়িতে চুরি ঘটনায় চোরচক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে,তার তথ্যের ভিত্তিতে স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে । তাছাড়া শহরে মোটর সাইকেল চুরির ঘটনার সাথেও সে জড়িত বলে জানা গেছে।  আসামীকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোঃ রায়হান কাজেমী, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ, ডিবি ওসি  কামরুল আজম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে  ২৭ নভেম্বর বুধবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম ধোপাছড়ি এলাকা থেকে মোটর সাইকেল চোর চিংসামং প্রু কে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩টি মোবাইল ও ৭টি মোবাইল সিম জব্দ করে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।