শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় হত্যা মামলার সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
সাতক্ষীরার শ্যামনগরে হত্যার সুষ্ঠ বিচার ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, রমজাননগর গ্রামের মৃত ছাত্তার গাজীর ছেলে আরিফ বিল্লাল ওরফে বিল্লাল হোসেন (৪৩) কে ২০২৩ সালের মার্চ মাসে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরবর্তীতে আমরা পরে জানতে পেরেছি সাবেক এমপি আতাউল হক দোলনের মামা রমজান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মামুন শেখ, মামুন শেখের ভাইপো যুবলীগ নেতা মুজিবুল শেখ ও আ.লীগ নেতা মোক্তার গাজীর নির্দেশে চেয়ারম্যান মামুন শেখের ভাইপো আলমগীর (৪০), মৃত ইন্দু বাছাড়ের ছেলে হরিপদ বাছাড় (৫৫) ও অরুন বাছাড়, মৃত হাজড়া বাছাড়ের ছেলে অসিত বাছাড় (৫৫) পূর্বশত্রুতার জেরে বিল্লাল হোসেনকে হত্যা করে মৎস্য ঘেরে ফেলে রেখে যায়।
ওই ঘটনার পর মামলা করার প্রস্তুতি নিলে তৎকালীন এমপি এস.এম. জগলুল হায়দার ও উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করে ইউপি চেয়ারম্যান মামুন শেখসহ হত্যার সাথে জড়িত অনেকের নামে মামলা করতে দেননি। এমনকি তার পরিবারের সদস্যদের থানায় আটকে রেখে বিল্লালের লাশের দাফন সম্পন্ন করা হয়। পরবর্তীতে লাশ দাফনের পর মামুন শেখ, মুজিবুল শেখ ও মোক্তার গাজীর নাম বাদ দিয়ে মাত্র কয়েকজনের নামে মামলা করতে বাধ্য করে জগলুল হায়দার, আতাউল হক দোলন ও তৎকালিন থানার ওসি বাদল।
তারা আরও বলেন, বিল্লালের ভাই জাহাঙ্গীর হোসেন এই মামলায় অভিযুক্তদের জড়ানোর জন্য আইনী প্রক্রিয়ায় বিল্লালের স্ত্রীকে সহযোগিতা করায় তাকেও কুপিয়ে জখম করে বিল্লালের হত্যার সাথে জড়িতরা। বর্তমানে চেয়ারম্যান মামুন শেখ, মামুন শেখের ভাইপো যুবলীগ নেতা মুজিবুল শেখ ও আ.লীগ নেতা মোক্তার গাজীর যোগসাজসে ওই মামলার আসামী আলমগীর (৪০), হরিপদ বাছাড় (৫৫) ও অরুন বাছাড়, মৃত হাজড়া বাছাড়ের ছেলে অসিত বাছাড় (৫৫) সহ কতিপয় সন্ত্রাসীরা বিল্লালের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন।
তারা এলাকায় বলছেন, টাকা দিয়ে আইন কিনে নেবো। ক্ষমতা গেছে তাই কি হয়েছে। ৫ লাখ টাকা দিয়ে রিমান্ড বন্ধ করেছি। ওই মামলাও কোথায় যাবে সেটি সময়ের অপেক্ষামাত্র। এছাড়া ওই মামলার তদন্ত কর্মকর্তা (পিবিআই) ইব্রাহিম আমাদের বারবার বলছে মিটিয়ে নেওয়ার জন্য। আমাদের প্রশ্ন, আমরা মামলা মিটাবো কিনা সেটি আমরা বুঝবো তবে তদন্ত কর্মকর্তার এব্যাপারে এত ইন্টারেস্ট কেন বুঝছিনা। আমরা আ.লীগের চেয়ারম্যান মামুন শেখ, মামুন শেখের ভাইপো যুবলীগ নেতা মুজিবুল শেখ ও আ.লীগ নেতা মোক্তার গাজীসহ হত্যার সাথে জড়িত সকলেই যাতে শাস্তির আওতায় আসে সে ব্যাপারে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বিল্লালের ভাই জাহাঙ্গীর হোসেন, চাচাতো ভাই সবুর, মা কুলসুম, স্ত্রী আকলিমা খাতুন, মেয়ে সুমাইয়া খাতুন প্রমূখ।
এদিকে মামলার বিষয়ে ও মামলা মিটিয়ে নেওয়ার জন্য বাদীপক্ষকে বলার ব্যাপারে জানতে মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিমের কাছে কল দিলে তিনি লাঞ্চের জন্য ব্যস্ত আছেন জানিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।