শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
” ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগানকে সামনে রেখে মহান দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বনামধন্য দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল রবিবার ২২ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটে দৌলতপুর উপজেলা অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গনে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ৮ টিমের ব্যাডমিন্টন খেলার সব উদ্বোধন করা হয়েছে।
 উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )মোঃ আহসানুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি ) জে ও এম তৌফিক আজম ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডাঃ মেহরুবা পান্না,থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত শেখ ফরিদ, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ মাসুদুজ্জামান, ফায়ার সার্ভিসের কমান্ডার রফিকুল ইসলাম,দৌলতপুর  ছাত্র প্রতিনিধি মোঃ শান্তনা মির্জা প্রমুখ।
প্রথম উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন উপজেলা “পল্লী বিদ্যুৎ অফিস” বনাম “দৌলতপুর থানা” “ফায়ার সার্ভিস অফিস” বনাম “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স”।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।