শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে এ্যালামনাই এসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়ক এ্যালামনাই এসোসিয়েশন সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে সোস্যাল মোটিভেশন সার্ভিস (এসএমএস) এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জের সোস্যাল মোটিভেশন সার্ভিস নির্বাহী পরিচালক দীপংকর বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ তাহের, সিংড়া বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল, সোস্যাল মোটিভেশন সার্ভিস প্রকল্প ম্যানেজার মোঃ দেলওয়ার হোসেনসহ আরও অনেকেই।
এসময় বক্তারা বলেন, সোস্যাল মোটিভেশন সার্ভিস (এসএমএস) বীরগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও সুরক্ষা, মাদকাসক্তি, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু অধিকার সহ অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে  উপযুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ফলে সমাজ জীবনে সকল প্রকার অসংগতি দূর হচ্ছে আপনাদের এই সামাজিক ও মানবিক কাজ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।