শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন – সভাপতি নবা, সম্পাদক মোস্তফা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. আরিফুল ইসলাম নবা সভাপতি ও মো. গোলাম মওলা মোস্তফাকে সাধারণ সম্পাদক করে শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী  শ্রমিক দল টাঙ্গাইল জেলা শাখার প্যাডে জেলা শ্রমিক দলের (ভার:) সভাপতি মো. আবু সাইদ মিয়া ও সাধারণ সম্পাদক মো. এ.কে.এম মনিরুল হক ভিপি মনিরের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সিনিয়র সহ-সভাপতি মো. আলতাব হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম খান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া হাসান জাকিরসহ ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী গঠণ করা হয়।
নবগঠিত শ্রমিক দলের সভাপতি সাবেক ভিপি মো. আরিফুল ইসলাম নবা ও সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা মোস্তফা শ্রমিক দলের কমিটি অনুমোদন দেয়ায় জেলা শ্রমিক দলের (ভার:) সভাপতি মো. আবু সাইদ মিয়া ও সাধারণ সম্পাদক এ.কে.এম মনিরুল হক ভিপি মনির কে অভিনন্দন জানান। সেই সাথে দেশ নায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।