শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া বাজারের আনিস ট্রেড ভ্যালীর তৃতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উপ ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জোনের আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজি, জেনারেল সার্ভিসেস ডিভিশনের বিভাগীয় প্রধান আব্দুস সালাম, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারি অধ্যাপক তবিবুর রহমান, নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু দাউদ, নাওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার, গাজীর দরগা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।

যশোর শাখার ম্যানেজার মুস্তাফা মনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের এসএভিপি মুহতামিম বিল্লাহ, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি গোলাম মাওলা, খুলনা জোনালের  দ্বিতীয় কর্মকর্তা মুনির আহমেদ, নওয়াপাড়া শাখার ম্যানেজার ইয়াছির রহমান, শাখার অপারেশন ম্যানেজার আদনান মোস্তফা। সেমিনারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাহফুজুর রহমান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।