শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি প্যারেন্টস প্রেয়ার প্রি-ক্যাডেট স্কুল ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

ঝালকাঠিতে প্যারেন্টস প্রেয়ার প্রি-ক্যাডেট স্কুলের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উপলক্ষে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে  শহরের কলেজ রোডস্থ প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রতিষ্ঠানের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হেমায়েত হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন অধ্যক্ষ মো: আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কিন্ডারগার্টেন ফোরামের সেক্রেটারী জেনারেল আ: সোবহান বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক নাজমুন্নাহার বিথী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করে শিক্ষার্থী সাদ নাফ খান ও গীতা পাঠ করে রিমা কর্মকার। শিক্ষার্থীদের মধ্যে গান পরিবেশনা করে সাদ নাফ খান, আয়শা ইমাশাহ, রিমা কর্মকার, সাসিয়া আক্তার। নৃত্য পরিবেশন করে কাহিনী খান, আরোহী ঠাকুর অনু, স্বপ্নীল, ইমু বিশ্বাস, সামিয়া আক্তার প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।