শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে অপহরণ ধর্ষন ও খুনের ঘটনায় ৬জনের নামে হত্যা মামলা দায়ের

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের কচুরী গ্রামের আবুল কালামের মাদ্রাসা পড়ুয়া ১০ম শ্রেনীর ছাত্রী পাপিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে ৩মাস আটকে রেখে ধর্ষন ও নির্যাতনের শিকার হয়ে গত ১৬ই ডিসেম্বর মৃত্যু বরণ করে। উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানায় ১৯ ডিসেম্বর রাতে ৬জনের নামে একটি নিয়মিত খুনের মামলা নথিভূক্ত করা হয়েছে। মামলা নং- ০৬ (১২) ২০২৪ ধারা ৩৪১/৩০২/৩৪ পেনাল কোড। নিহত পাপিয়ার পিতা মোঃ আবুল কালাম বাদী হয়ে ধর্ষক হোসাইন মিয়া, তার পিতা হানিফ মিয়া, মা রওশনারা, কচুরী চরপাড়া গ্রামের জজের পাপের পুত্র শাহজাহান মিয়া, মৃত আহাম্মদ হোসেনের পুত্র রতন মিয়া, চরপাড়া বগুরীকান্দা গ্রামের তাজু মিয়ার পুত্র গোলাপ মিয়াকে হত্যা মামলার আসামী করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমানকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। মামলার মূল আসামী হোসাইন সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করার জোর তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষ বিষয়টি অবহিত আছেন এবং তদারক করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।