শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
নওগাঁর রাণীনগরে ফুটবল একাডেমির উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী।

রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু সহ বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 উদ্বোধনী টুর্নামেন্টে আত্রাই উপজেলার সাহেবগঞ্জ চাচা-ভাতিজা একাদশ দল ও রাজশাহীর থ্রি স্টার লায়ন একাদশ দল অংশগ্রহণ করে। খেলায় সাহেবগঞ্জ চাচা-ভাতিজা একাদশ দলকে এক গোলে হারিয়ে রাজশাহীর থ্রি স্টার লায়ন একাদশ দল বিজয়ী হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।