শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সাবেক স্পীকার মির্জা গোলাম হাফিজ এর ২৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্পীকার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজ এঁর ২৪ তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে। শুক্রবার ( ২০ ডিসেম্বর) সকালে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের হলরুমে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ কাজী মোঃ ফজলে বারী সুজা’র সভাপতিত্বে এবং বিদ্যোৎসাহী সদস্য মতিয়র রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় মরহুম মির্জা গোলাম হাফিজের শিক্ষা,কর্ম ও রাজনৈতিক জীবনের ওপর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কলেজের গভর্নিং বোডির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের দাতা সদস্য আলহাজ¦ মোঃ আব্দুর রহমান (আব্দার), অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুল্যাহেল বাকী প্রমুখ। বক্তারা বলেন, মরহুম মির্জা গোলাম হাফিজ ১৯২০ সালের ২ জানুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মির্জা আজিম উদ্দীন সরকার। তিনি ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বি.এল ডিগ্রি লাভ করেন। মির্জা গোলাম হাফিজ ছাত্রাবস্থায়ই রাজনীতির সাথে সম্পৃক্ত হন। বাংলাদেশের সাধারণ নির্বাচনের মাধ্যমে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে পঞ্চগড় থেকে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ থেকে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের চতুর্থ স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু স্পীকারই ছিলেন না, তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক সফল মন্ত্রী ছিলেন। তিনি অনেক প্রতিষ্ঠান করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। তিনি বার্ধক্যজনিত কারণে ২০০০ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আলোচনা শেষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম মির্জা গোলাম হাফিজ এঁর আত্মার মাগফেরাত, কলেজের সাথে সংশ্লিষ্ট যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত, স্বাধীনতা যুদ্ধে ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং জীবিত বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থ্যতা কামনা ,মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মমতাজ জামে মসজিদের খতিব মাওঃ মোঃ রাকিবুল ইসলাম।

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।