শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হাসান আলী প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করেছে রাণীনগর থানাপুলিশ।

নিহত হাসান আলী উপজেলার তেবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাছ চাষী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান উপজেলার সিম্বা গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজ শেষে রাণীনগর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে সিম্বা যাচ্ছিল। রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশে পড়ে ছিল।

নিহত হাসানের ছোট ভাই আসিফ ও মামা আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এরপর পুলিশ এসে হাসানের লাশ উদ্ধার করেন।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবক হাসানের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।