শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ক্ষমতার দাপটে ১৪৪ ধারা লংঘন করে ঘর নির্মাণের চেষ্টা 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে ক্ষমতার দাপট দেখিয়ে বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা ১৪৪ ধারা জারিকৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মামলা ও সরেজমিনে জানা গেছে, দীর্ঘদিন ওই জমি নিয়ে মামলার বাদিনী উপজেলার হরিশপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী হোসনে আরার সাথে পাশবর্তী একই গ্রামের মৃত ওমর আলী মোল্লার ছেলে  আজিবুর মোল্লার সাথে বিরোধ চলে আসছে। ফলে ভুক্তভোগী বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা করেন যার মামলা নং ৪৮৯/২০ যার ধারা ১৪৪ ওই মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় গত ১৪ ডিসেম্বর মামলার আসামি আজিবুর মোল্লাসহ অজ্ঞাত ১০/১৫ জনকে নিয়ে ওই জমিতে ঘর নির্মান করতে যায়। পরে ভুক্তভোগী স্থানীয় পুলিশ ক্যাম্পের পুলিশের সহযোগীতায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঘর নির্মাণ কাজ বন্ধ করা হয়। এবিষয়ে মামলার বাদিনীর স্বামী সাইফুল ইসলাম জানান, ওই জমির সীমানা নিয়ে দীর্ঘদিন আজিবুর মোল্লার সাথে বিরোধ চলে আসছে, ন্যায়বিচার পেতে আমরা আদালতে মামলা করেছি। কিন্তু হঠাৎ আজিবুর তার লোকজন নিয়ে ওই জমি দখল করে ঘর নির্মাণ করতে যায়। এবং আমাদের হত্যাসহ বিভিন্ন নাশকতা মামলা করে হয়রানি করবে বলে আমাদের হুমকি দিচ্ছে। এবিষয়ে হরিশপুর গ্রামের মৃত ওমর আলী মোল্লার ছেলে আজিবুর মোল্লা বলেন, জোর করে ঘর নির্মাণ করিনি বরং আমার ছয় ফুট জমি ওই সাইফুলরা দখল করে রান্না ঘর করেছে। এবিষয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি মন্জু মাষ্টার থেকে আমিন এনে জমি মাপদিয়ে মিমাংসার কথা রয়েছে। এবিষয়ে ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের সভাপতি মন্জু মাষ্টার জানান, বিষয়টি আমি শুনেছি এব্যাপারে পাথালিয়া পুলিশ ক্যাম্পে একটি সালিশ মিমাংসার কথা রয়েছে,  আমরা বসে মিমাংসা করে ফেলবো। এব্যাপারে অভয়নগর থানার পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, আমার কাছে ওই বিষয়ে একটি লিখিত অভিযোগ আছে। তারা যদি স্থানীয় ভাবে মিমাংসা করে নেন তবে  ভালো হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।