শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে বাসাইল মাছের আড়ৎ ও শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বাসাইল গালর্স স্কুল সড়কের একটি দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাসাইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আলহাজ সাজ্জাদ হোসেন আলাল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাসাইল উপজেলা শাখার আহবায়ক কামরান খান বিপুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় মহাসড়কে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জাপুর থানায় দায়ের করা মামলায় আলহাজ সাজ্জাদ হোসেন আলাল ও কামরান খান বিপুলকে গ্রেফতার করে বাসাইল ও মির্জাপুর থানা পুলিশ। পরে মির্জাপুর থানা পুলিশ তাদের দুইজনকে পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন। আদালতের বিচারক তাদের রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।