শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রোটারী ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে রবিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন রোটারী খোরশেদ আলী মোগল হেল্থ কমপ্লেক্সে ২৫০ পরিবারের মাঝে মশারি ও কম্বল বিতরণ করা হয়।

রোটারী ক্লাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ট আনিছুর রাজুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিপি আলহাজ্ব শাহ্ জালাল হোসেন, পিপি আলহাজ্ব আব্দুল আজিজ সরদার, পিপি ডা. জুলফিকার আহম্মেদ, প্রকল্প চেয়ারম্যান পিপি নূর আলম পাটোয়ারী বাবু, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, রোটারী ক্লাব অব নওয়াপাড়ার সেক্রেটারী ইমাম মেহেদী মাসুদ, জয়েন্ট সেক্রেটারী শাহীন রেজা, সার্জেন্ট কাইসার আহম্মেদ প্রমুখ।

এ ব্যাপারে প্রকল্প চেয়ারম্যান পিপি নূর আলম পাটোয়ারী বাবু বলেন, অভয়নগরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই দিক বিবেচনা করে প্রায় ২৫০ অসহায় পরিবারের মাঝে একটি করে মশারি এবং শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। মানবতার কাজে নিবেদিত রোটারী ক্লাব অব নওয়াপাড়া এ ধরণের কর্মকান্ড অব্যাহত রাখবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।