শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
টাঙ্গাইলের গোপালপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আজ শনিবার (১৪ডিসেম্বর) গোপালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন-এর সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, গোপালপুর থানা অফিসার ইনচার্জ ওসি গোলাম মোখতার আশরাফ, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ বিমল, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, শিক্ষার্থী ফারিয়া জাহান মুন প্রমুখ।
এ সময়  আলোচনা সভায় বক্তারা একাত্তরের ১৪ ডিসেম্বরের গণহত্যার নানান স্মৃতিচারণ করে উক্ত দিনের  তাৎপর্য তুলে ধরেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।