শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভপতিত্বে আলোচনাসভায়  বক্তব্য রাখেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা,উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত)সভাপতি মামুন আল জাহাঙ্গীর , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছবুর খান চানু উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী,বাসাইল  থানার ওসি জালাল উদ্দিন, কাশিল ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী মিয়া প্রমুখ।
 আলোচনা সভা পরিচলনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা  নূর -ই-লায়লা । এ সময় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণির সব বুদ্ধিজীবীকে হত্যা করে। তাদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবসে এ আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।