শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগম্ভির পরিবেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) নান্দাইল উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে মুশুলী ইউনিয়নের শুভাখিলা গ্রাম স্থাপিত বৈধ্যভূমি স্মৃতি সৌধে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ। এসময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: দিবাকর ভাট, সমাজ সেবা অফিসার ইনসান আলী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক আলম ফরাজী, মজিবুর রহমান ফয়সাল, মঞ্জুরুল হক, আতাউর রহমান বাচ্চু, নান্দাইল বই পড়া আন্দোলনের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম প্রমুখ। পরে শহীদ বুদ্ধিজীবি দিবসে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা। এসময় শুভখিলা গ্রামের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে শুভখিলা গ্রামের কালিগঞ্জ রেলওয়ে ব্রীজের নিকট হানাদার বাহিনী ও রাজাকারের প্রতিদিন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষকে ধরে এনে নরসুন্দা নদীর এই ব্রীজে গুলি করে হত্যা করে নদীতে ফেলে দিত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।