শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
চুরি

নওগাঁর রাণীনগরে দুই কৃষকের গোয়াল ঘরের দরজার তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর হটাৎপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

চোরেরা সর্বরামপুর হটাৎপাড়া গ্রামের আসাদুল মন্ডলের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি গরু ও দসরত আলী প্রামানিকের বাড়ি থেকে বাছুর সহ তিনটি গরু চুরি করে নিয়ে গেছে।

আসাদুল মন্ডল জানান, আমার দুইটা গরু গোয়াল ঘরে ছিল। রাত আনুমানিক ২টার দিকে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের তালা কাটা, ঘরে থাকা দুই গরুই নাই। চোরেরা বাড়ির গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে গোয়াল ঘর থেকে দুইটা গরু চুরি করে নিয়ে গেছে।

দসরতের ছেলে মো. ইদ্রিস প্রামানিক জানান, রাত আড়াইটার দিকে আমার চাচি চিৎকার করতে লাগলে আমি ঘুম থেকে উঠি। এরপর বের হয়ে দেখি আমাদের গোয়াল ঘরের তালা নেই। গোয়াল ঘরে ঢুকে দেখি বাছুর সহ তিনটা গরু নিয়ে গেছে চোরেরা।  চুরির ঘটনাটি রাতেই রাণীনগর থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। গরু উদ্ধার করা সহ চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।